মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমুয়া–কাঠালিয়া সড়কটি দীর্ঘ দিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। সড়কজুড়ে শতাধিক ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় এই পথে চলাচলকারী পথচারী, মোটরসাইকেল আরোহী ও বিভিন্ন যানবাহনের চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটি ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা মেরামতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে এসব গর্ত তলিয়ে যাওয়ায় নিচের গভীরতা বোঝা যায় না। এর ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় চালক ও পথচারীদের আশঙ্কা, এ অবস্থায় যেকোনো মুহূর্তে বড় ধরনের মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারে।
স্থানীয় এলাকাবাসী ও নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বর্তমান বেহাল অবস্থার কারণে যাতায়াতে অতিরিক্ত সময় অপচয় হচ্ছে এবং প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান জানান, জনদুর্ভোগের বিষয়টি তাদের নজরে এসেছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের জন্য জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্যও প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।