লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত..
লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত..
লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ৬-৫৯ মাস বয়সী একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে - এই প্রত্যয় নিয়ে লামায় প্রস্তুতি শুরু করল স্বাস্থ্য বিভাগ।

২৪ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে অনুষ্ঠিত হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা। সভায় ক্যাম্পেইনের দিনক্ষণ, কেন্দ্র ব্যবস্থাপনা ও মাঠ পর্যায়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ। সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সমীরন বড়ুয়া।

প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন কঠোর বার্তা দেন। তিনি বলেন, "স্বাস্থ্য সচেতনতা এখন আর বিকল্প নয়, এটা সময়ের দাবি। আমাদের লক্ষ্য একটাই - একটি শিশুও বাদ যাবে না। শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক সবাইকে নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।"

বক্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু একটি ক্যাপসুল নয়। এটি শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই নির্ধারিত দিনে সব শিশুকে কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়ুয়া, মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন, তথ্য কর্মকর্তা মো. রাশেদুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ মাহমুদ ও লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।

উপস্থিত ছিলেন লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ, নুনারবিল মডেল স্কুলের প্রধান শিক্ষক জাহেদ সরওয়ার, টিটিএন্ডডিসি স্কুলের প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী লাভলুসহ স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সবশেষে বক্তারা একমত হন - স্বাস্থ্য বিভাগের একার পক্ষে নয়, জনপ্রতিনিধি, শিক্ষক ও জনগণের সম্মিলিত সহযোগিতা ছাড়া এ ক্যাম্পেইন সফল হবে না।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator