লালপুরে ইটভাটা শিল্প রক্ষায় সংবাদ সম্মেলন, ইউএনও ও ডিসি বরাবর স্মারকলিপি..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
লালপুরে ইটভাটা শিল্প রক্ষায় সংবাদ সম্মেলন, ইউএনও ও ডিসি বরাবর স্মারকলিপি..
লালপুরে ইটভাটা শিল্প রক্ষায় সংবাদ সম্মেলন, ইউএনও ও ডিসি বরাবর স্মারকলিপি..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

নাটোরের লালপুর উপজেলায় ইটভাটা শিল্প রক্ষা, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় লালপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লালপুর উপজেলার অর্থনীতিতে ইটভাটা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু শ্রমিক, কর্মচারী, পরিবহন শ্রমিক, কাঁচামাল সরবরাহকারী ও ক্ষুদ্র ব্যবসায়ী জড়িত। ইটভাটাকে কেন্দ্র করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করছে।

তারা বলেন, প্রশাসনিক জটিলতা, কাঁচামাল সংগ্রহে প্রতিবন্ধকতা এবং লাইসেন্স নবায়ন সংক্রান্ত সমস্যার কারণে উপজেলার ইটভাটাগুলো সংকটের মধ্যে রয়েছে। এতে ভাটা মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানও হুমকির মুখে পড়ছে।

বক্তারা দাবি করেন, পরিবেশগত বিধি-বিধান ও প্রচলিত আইন মেনে পরিচালিত বৈধ ইটভাটাগুলোর লাইসেন্স নবায়ন এবং কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৈধভাবে কাঁচামাল সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, সরকার নির্ধারিত কর, ভ্যাট ও অন্যান্য রাজস্ব নিয়মিত পরিশোধ করেও ভাটা মালিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কোনো ইটভাটা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আসাদুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নাটোর জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ইটভাটা শিল্প টিকিয়ে রাখা এবং শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Geen reacties gevonden


News Card Generator