close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

লালমনিরহাটের তিন আসনেই বিএনপির বেসরকারি জয়

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি:


লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রতিটি আসনে জামায়াতের প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট।
লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল এক লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।
অপরদিকে, লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এক লাখ ৪০ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৩৮৭ ভোট।

No comments found


News Card Generator