লালমনিরহাটে ধরলা নদী থেকে দুই সহোদরের মরদেহ উদ্ধার

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাটে ধরলা নদী থেকে দুই সহোদরের মরদেহ উদ্ধার
লালমনিরহাটে ধরলা নদী থেকে দুই সহোদরের মরদেহ উদ্ধার
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট

লালমনিরহাটের ধরলা নদী থেকে নিখোঁজ হওয়া দুই সহোদর ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার বড় ভাইয়ের মরদেহ উদ্ধারের পর মঙ্গলবার সকালে ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান।
জানা গেছে, গত রোববার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই ভাই। তারা হলেন মোগলহাট ট্যাম্পুস্ট্যান্ড এলাকার বাসিন্দা হেলাল হোসেন ও সেলিনা বেগম দম্পতির সন্তান সাব্বির হোসেন ও সাওন হোসেন। সাব্বির স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি এবং সাওন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধু মেহেদিকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে নামে তিন কিশোর। একপর্যায়ে প্রবল স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যায় সাব্বির ও সাওন। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মেহেদিও ডুবে গেলে তীরে থাকা এক জেলে দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে জীবিত উদ্ধার করেন। তবে দুই ভাই নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা, বিজিবি সদস্য এবং ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে আসা বিশেষ ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার বড় ভাই এবং মঙ্গলবার সকালে ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুই সহোদরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
کوئی تبصرہ نہیں ملا


News Card Generator