কুতুবদিয়ায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়ায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে (৩০ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব উল আলম। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

‎এতে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী আবুছুদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক এম. এ. মান্নানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

‎সভায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

No comments found


News Card Generator