কুমিল্লায় ব্র্যাকের সহায়তায় আধুনিক পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত..

Md Yousuf  avatar   
Md Yousuf
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা হর্টিকালচার বিভাগের উপ-পরিচালক, কুমিল্লা-১ রিজিয়নের রিজিয়নাল ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স দাবি), ব্র্যাক নার্সারির ম্যানেজারসহ কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্..

কুমিল্লায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা এবং পেঁপে চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্র্যাক নার্সারীর উদ্যোগে “আধুনিক পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৪ মে ২০২৫) কুমিল্লার ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি)-এ আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার চাষীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ, রোগবালাই দমন, পরিচর্যা, ফলন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়।

 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে পেঁপের চারা ও সনদপত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা হর্টিকালচার বিভাগের উপ-পরিচালক, কুমিল্লা-১ রিজিয়নের রিজিয়নাল ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স দাবি), ব্র্যাক নার্সারির ম্যানেজারসহ কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ।

 

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও উন্নত জাতের চারা কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Walang nakitang komento


News Card Generator