কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় ২৬ লাখ ২২ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। ..

সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকার শালবাগান নামক স্থানে বিশেষ টহল অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বিজিবি জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এর অংশ হিসেবে আজকের অভিযানে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাওয়া যায়।

জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ২৬,২২,০০০ টাকা। আটক মালামাল বিধি মোতাবেক কাস্টমস বিভাগে জমা করা হবে।

Geen reacties gevonden


News Card Generator