কিশোরগঞ্জের কুলিয়ারচর মাদকবিরোধী অভিযানে ৫৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ১১ হাজার ৯শত টাকা সহ কুসুম বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) সাড়ে ১০ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান এর নেতৃত্বে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় আরেকটি অভিযানে ঐ এলাকার কালু মিয়াকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উক্ত অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগন্জ খ (ভৈরব সার্কেল) এর কর্মকর্তা চন্দন গোপাল সোর ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, কুলিয়ারচর উপজেলার বড়ছয়সুতী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ১১ হাজার ৯ শত টাকা সহ কুসুম বেগম নামে মাদকবিক্রেতাকে আটক করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ খ (ভৈরব সার্কেল)। এবং অপর আরেকটি অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে বড় ছয়সূতী এলাকার কালু মিয়াকে ইয়াবা টেবলেট সহ হাতে নাতে আটক করে। এ সময় কালু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক শত টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ খ (ভৈরব সার্কেল) এর কর্মকর্তা চন্দন গোপাল সোর জানান, উদ্ধারকৃত মদক দ্রব্য গাঁজা ও ইয়াবা টেবলেট আগুন দিয়ে পুড়িয়ে দংশ করা হয়েছে। এবং আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, কুলিয়ারচরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।



















