সত্যজিৎ দাস:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস। তিনি বলেন, "পরিবেশ রক্ষায় আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের পথপ্রদর্শক। তাদের হাতে গাছ তুলে দিয়ে শুধু চারাই নয়,আমরা তুলে দিচ্ছি সচেতনতার বীজ।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।