কটিয়াদি উপজেলায় গুনি শিক্ষক নির্বাচিত, জেলা পর্যায়ে অংশগ্রহণের অপেক্ষা..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
কটিয়াদি উপজেলায় প্রাথমিক শিক্ষকদের গুনি শিক্ষক নির্বাচনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।..

 

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পর্যায় থেকে গুনি শিক্ষক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাঈদুল ইসলাম।

এই নির্বাচনী প্রক্রিয়ায় প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত হন আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ মোঃ ইকবাল। সহকারী শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত হন খামার নকলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা আক্তার। এই নির্বাচনের মাধ্যমে তারা জেলা পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 'এ ধরনের নির্বাচন প্রক্রিয়া শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে।'

এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকরা আরও উৎসাহী হয়ে উঠবেন এবং শিক্ষার্থীদের উন্নতির জন্য আরও পরিশ্রম করবেন বলে আশা করেন সংশ্লিষ্টরা। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের উদ্যোগ শিক্ষাবিদদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

গুনি শিক্ষক নির্বাচনের পরবর্তী ধাপ হবে জেলা পর্যায়ে। সেখানে নির্বাচিত শিক্ষকরা তাদের দক্ষতা প্রদর্শন করবেন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেবেন। এতে করে জাতীয় পর্যায়ে শিক্ষকদের মান উন্নয়ন এবং দেশের শিক্ষাব্যবস্থার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator