পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা রইস উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই পবিত্র দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে কোরবানি করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান। তিনি আরও বলেন, হিরন ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সকলের কোরবানি কবুল হয় এবং ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে।
কোটালীপাড়ার হিরন ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা রইস উদ্দিন..
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
কোন মন্তব্য পাওয়া যায়নি