close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কৈখালী বাজারে শতবর্ষী বটগাছের অর্ধেক কেটে ক্ষতি, এলাকায় ক্ষোভ..

ELIAS HOWLADER avatar   
ELIAS HOWLADER
শত বছরের ঐতিহ্যবাহী বটগাছের একটি বড় অংশ কেটে ক্ষতি করা হয়েছে। স্থানীয়রা জানান, গাছটি কেটে লিটন নামের এক স্কুল শিক্ষক অংশবিশেষ ক্ষতিগ্রস্ত করেছেন।..

ইলিয়াস হাওলাদার।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী বটগাছের একটি বড় অংশ কেটে ক্ষতি করা হয়েছে। স্থানীয়রা জানান, গাছটি কেটে লিটন নামের এক স্কুল শিক্ষক অংশবিশেষ ক্ষতিগ্রস্ত করেছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিদর্শন করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয়রা চাইছেন, যেখানে গাছটি ছিল সেখানে একটি গোলচত্বর নির্মাণ করা হোক, যাতে বাজারের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং জায়গাটি সবার জন্য উন্মুক্ত থাকে। এখনও এলাকায় এই ঘটনা নিয়ে আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে।

No comments found


News Card Generator