কলমাকান্দায় এনসিপিতে শতাধিক মানুষের যোগদান

Rajesh Gour avatar   
Rajesh Gour
কলমাকান্দায় এনসিপিতে শতাধিক মানুষের যোগদান
কলমাকান্দায় এনসিপিতে শতাধিক মানুষের যোগদান
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।..

শনিবার (৩১ মে) বিকেল ৪টায় উপজেলার হাওর বিলাস রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নতুন সদস্যরা এনসিপির আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দলে যোগ দেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলমাকান্দা উপজেলা এনসিপির সদস্য মো. রাসেল খান এবং যুগ্ম সমন্বয়কারী মো. ওয়াসিম আকরাম।
কলমাকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর শাহ এনায়েম কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, মামুনুর রশীদ খান, রেজাউল করিম মাসুম এবং হাফেজ সালমান হোসাইন।

বক্তারা তাদের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন, সাংগঠনিক কার্যক্রম এবং তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাজনীতিকে শক্তিশালী করতে এনসিপি কাজ করে যাচ্ছে এবং নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠান শেষে নবযোগদানকারীদের স্বাগত জানানো হয় এবং দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

コメントがありません


News Card Generator