কক্সবাজার সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | ০৯ মে, ২০২৬

কক্সবাজার জেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কক্সবাজার সদর উপজেলা (কক্সবাজার) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) জেলা কমিটির আহ্বায়ক প্রফেসর আখতার আলম এবং সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। এর আগে জেলা সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাসেম কমিটি গঠনের সুপারিশ করেন।

ঘোষিত কমিটিতে শফিকুল ইসলাম শফিককে আহ্বায়ক, মোহাম্মদ আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তারেক আল আজিজকে  সদস্য সচিব ও আরিয়ান খান ফারাবিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অনুমোদনপত্রে জানানো হয়, এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে। তৃণমূল পর্যায়ে দলের আদর্শ পৌঁছে দেওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখাই এই নতুন কমিটির প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা কমিটির অস্থায়ী কার্যালয় শহীদুল সরণি সড়কের হোটেল নিরিবিলি-তে অবস্থিত। নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে বিভিন্ন স্তরের মোট ৫৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জেলায় দলের ভিত্তি আরও মজবুত করবে বলে আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

 

No comments found


News Card Generator