খুলনায় ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত..

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

          

 ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক ২০২৪ এর পদক প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (বুধবার) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।
 অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই পদকের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা কাজে আরো উৎসাহিত হবে। ভূয়া তথ্য অনলাইনে বিভিন্ন সময় ছড়িয়ে পড়ছে। এটি আমাদের রোধ করতে হবে। সততা, নিষ্ঠা ও জনস্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। সঠিক সংবাদ ভালো কাজে সহায়তা করে। আপনাদের সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে খুলনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, জোহরা খাতুন স্কুলের মোঃ তৌফিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, পদক প্রাপ্তরা হলেন, প্রথম সাংবাদিক আলমগীর হান্নান, দ্বিতীয় কাজী অনিরুদ্ধ এবং তৃতীয় গাজী মনিরুজ্জামান।

 

No comments found


News Card Generator