এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরী (বিএসসি)। বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন লিটন, আব্দুল ওয়াহেদ শাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল আলমসহ অনেকে।
সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















