দেশীয় মৎস্যসম্পদ সুরক্ষা ও মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে রংপুরের পীরগঞ্জে এক ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার পর তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
উপজেলার ব্যস্ততম খালাশপীর বাজার ও সংলগ্ন বিভিন্ন জলাশয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাউসার রহমানের সরাসরি তদারকিতে মৎস্য বিভাগের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।