কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন..

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন..
কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন..
নেত্রকোণার কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ত্রাণ কার্যক্রমের আওতায় চাল ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।..
কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন
 
আশরাফ গোলাপ 
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
 
নেত্রকোণার কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ত্রাণ কার্যক্রমের আওতায় চাল ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদে একার্যক্রমের
 উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।
 
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, 
হাওড় মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে
১৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রতি মাসে 
১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়ার অংশ হিসেবে মে ও জুন মাসের দুই কিস্তির ভর্তুকি একসঙ্গে বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককে ৩০ কেজি চাল ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়। আগামী জুলাই মাসেও এ সহায়তা অব্যাহত থাকবে।
 
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম জানান, উপজেলায় মোট ৪হাজার ৯৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যায়ক্রমে এসহায়তা দেওয়া হবে।  কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে একর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
 
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা,সিনিয়র সহ - সভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন আহমেদ খোকন,কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো.খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মহসিন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঞা রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
আশরাফ গোলাপ
০৮-০৬-২০২৬


মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
لم يتم العثور على تعليقات


News Card Generator