কালুখালীতে আধুনিক পেঁয়াজ হিমাগার ‘ফ্রিজিকা লিমিটেড’ এর শুভ উদ্বোধন..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
কালুখালীতে আধুনিক পেঁয়াজ হিমাগার ‘ফ্রিজিকা লিমিটেড’ এর শুভ উদ্বোধন..
কালুখালীতে আধুনিক পেঁয়াজ হিমাগার ‘ফ্রিজিকা লিমিটেড’ এর শুভ উদ্বোধন..
****

 

নাফিজ আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি: পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক মানের হিমাগার (কোল্ড স্টোরেজ) চালু করা হয়েছে। উপজেলার চরনারায়ণপুর এলাকায় নবনির্মিত এই হিমাগারটির নাম রাখা হয়েছে ‘ফ্রিজিকা লিমিটেড’।

শুক্রবার (২২ মে) হিমাগারে আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ সংরক্ষণ কাজ শুরুর মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিজিকা লিমিটেডের পরিচালক মো. আনোয়ার জাহিদ নাহিদ, এনামুল হক ও আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রগতিশীল পেঁয়াজ চাষীবৃন্দ।

অনুষ্ঠানে ফ্রিজিকার পরিচালক আনোয়ার জাহিদ নাহিদ জানান, "আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই হিমাগারে মোট ২ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ বৈজ্ঞানিক পদ্ধতিতে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যাবে। রাজবাড়ী অঞ্চলে প্রচুর পেঁয়াজ উৎপাদন হলেও হিমাগারের অভাবে চাষীরা অনেক সময় ন্যায্যমূল্য পান না। এই হিমাগারটি চালু হওয়ায় স্থানীয় চাষীরা যেমন উপকৃত হবেন, তেমনই দেশের সংকটকালীন সময়ে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।"

সংশ্লিষ্টরা আশা করছেন, এই হিমাগারটি রাজবাড়ীর সামগ্রিক কৃষি অর্থনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং পেঁয়াজের অপচয় রোধে বড় অবদান রাখবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator