close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কালাইয়ে টিসিবি পণ্য পাচারচেষ্টা

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
কালাইয়ে টিসিবি পণ্য পাচারচেষ্টা

জয়পুরহাটের কালাই পৌরশহরে টিসিবির পণ্য পাচারের অভিযোগে ১২ বস্তা মালামালসহ এক ভ্যানচালককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকায় নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মোসলেমগঞ্জ বাজারে পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায়। পরে ১২টি প্লাস্টিকের বস্তাভর্তি চাল, ডাল, ছোলা ও তেল উদ্ধার করে ভ্যানসহ চালককে আটক করা হয়।
আটক ভ্যানচালক রতন মিয়া (৪৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেন, এসব পণ্য কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে নিয়ে কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল।
উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া বলেন, “উত্তেজিত জনতা ভ্যানটি আটক করে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি।” তিনি অভিযোগ করেন, পণ্য আটকের সময় ডিলার এসে জনতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।
অভিযুক্ত টিসিবি ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, “এসব পণ্য আমার। কোথায় যাবে, তা বলার প্রয়োজন মনে করি না।”
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেহেতু জনতা টিসিবির পণ্য আটক করেছে, সেহেতু ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

No comments found


News Card Generator