জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত..
জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত..
****

যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে ৪৯৬টি ঈদ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজের অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন সকালে জেলার প্রধান ও সর্ববৃহৎ ঈদের জামাত জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ও পেশার মুসল্লিরা ঈদগাহ মাঠে সমবেত হতে শুরু করেন।

​কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই প্রধান জামাতে নামাজ আদায় করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপি'র আহ্বায়ক গোলজার হোসেন।

​এছাড়াও জয়পুরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান সোহান, জিপি অ্যাডভোকেট ছালামত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এই জামাতে অংশ নেন।

খুতবা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় খুতবা, নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের সানি খতিব মাওলানা ইউসুফ।

​জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাট জেলা জুড়ে এবার ছোট-বড় মিলিয়ে মোট ৪৯৬টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার মধ্য দিয়ে ঈদের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Nenhum comentário encontrado


News Card Generator