জয়পুরহাটে দোয়া ও ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকাগামী আধুনিক বাস সার্ভিস ‘ব্লু লাইন এক্সপ্রেস’।
রবিবার রাত ১০ টার দিকে শহরের সদর রোডে অবস্থিত কাউন্টারে এই নতুন কোচের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট জেলা সম্মানিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ব্লু লাইন এক্সপ্রেস এর জয়পুরহাট জেলার কাউন্টার ম্যানেজার মীর শহীদ ফরহাদ।
এ সময় আরও আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাট জেলা কমিটির আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ বাস মালিক-শ্রমিক নেতা ও সুধীজনরা।
উদ্বোধন শেষে যাত্রী সাধারণের নিরাপদ ভ্রমণ ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এসি বিজনেস ক্লাস, সুইট ক্লাস স্লিপিং,নন এসি আধুনিক সুবিধা সম্বলিত এই বাস সার্ভিসটি জয়পুরহাট-ঢাকা রুটের যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ করবে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...