আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের আব্দুল বারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, কালাই–ক্ষেতলাল–আক্কেলপুরের গণমানুষের নেতা মো. আব্বাস আলীর নেতৃত্বে আক্কেলপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ২১টি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী আয়োজিত এসব গণসংযোগ ও পথসভায় নেতারা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন। বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নিয়ে নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।
পথসভাগুলোতে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, সাংগঠনিক সম্পাদক রায়হান, ইকু, সাবেক কমিশনার রফিকুল ইসলাম চপলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে বিএনপি প্রার্থী আব্দুল বারী বলেন,
“এই আসনের মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার চায়। ধানের শীষে ভোট দিয়ে তারা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে আমরা আশাবাদী।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলী বলেন,
“কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের মানুষ আমাকে সবসময় আপন করে নিয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই আমরা মাঠে নেমেছি।”
পথসভাগুলোতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতেও জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও পথসভার কর্মসূচি অব্যাহত থাকবে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found



















