জমি নিয়ে দ্বন্দ্ব, মিথ্যা‌ মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সাভার প্রতিনিধি avatar   
সাভার প্রতিনিধি
জমি নিয়ে দ্বন্দ্ব, মিথ্যা‌ মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সাভারের বিরুলিয়ায়্ সাবেক শাশুড়ি ও তার পরিবারের সদস্যদের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

মোছাঃ জয়গুন নেহা বলেন, ২০২২ সালে তালাক হওয়ার পর থেকেই তালাকপ্রাপ্ত মেয়ের স্বামী হারুনুর অব রশিদ (তুষার) আমাদেরকে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। বর্তমানে মামলা নং ৩৯৯/২৬ দিয়ে আমার মেয়ে জামেলা খাতুন, অফুফা, লতিফা খাতুন, ও আমার মেয়েদের সন্তান আবু কালাম, কামাল হোসেন সহ আমাদেরকে জমি থেকে তাড়িয়ে দিতে দীর্ঘদিন থেকে নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন তালাকপ্রাপ্ত মেয়ের স্বামী হারুনুর অব রশিদ (তুষার)। আমাদেরকে হয়রানি করতে এখন পর্যন্ত তিনটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

মিথ্যা মামলার অপর আসামি কামাল হোসেন বলেন, আমার খালা হনুফা বেগম মৃত্যুর আগে আমার খালু হারুনুর অব রশিদ (তুষার)কে মুসলিম আইন অনুযায়ী তালাক দেয়, তালাক দেওয়ার পরে ঠিকই সম্পত্তির লোভে আমার নানী ও আমার খালাদের সহ আমাদেরকে বিভিন্ন সময়ে মিথ্যা হয়রানিমূলক মামলা মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে এমতঅবস্থায় আমরা আতঙ্কে দিন যাপন করছি।

 

 

 

Nenhum comentário encontrado


News Card Generator