জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক।

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক।
জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক।
রিপোর্টার, শরিফ মিয়া

জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এলাকাবাসীর সাহসিকতায় বন্ধ হলো মাদক কেনাবেচার চেষ্টা।
ঢাকা জেলার সাভার আশুলিয়ার ১নং শিমুলিয়া ইউনিয়নের জিরানী টেংগুরী বাজারে স্থানীয় জনগণের তাৎক্ষণিক উদ্যোগে বিদেশি মদ ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাজারের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
আটক যুবকের নাম মো. রুবেল (২৪)। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চন্দনিআটা ডাকঘর: কাটবওলা। তিনি মো. গোলাম মোস্তফার ছেলে। স্থানীয়দের অভিযোগ রুবেল বিগত কয়েক সপ্তাহ ধরে বাজার এলাকায় বিভিন্ন সময় ঘোরাফেরা করতেন। তার চলাফেরায় সন্দেহ হওয়ায় এলাকাবাসী তাকে নজরে রাখছিলেন।
কীভাবে ধরা পড়লেন রুবেল?
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে রুবেল একটি ব্যাগ নিয়ে দ্রুতগতিতে বাজারের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন আচরণ করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে বিদেশি মদের বোতল এবং বেশ কয়েকটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পরে জনতার সহযোগিতায় তাকে বাজার এলাকার একটি দোকানে আটকে রাখা হয় এবং সংবাদ দেওয়া হয় পুলিশকে।
এলাকাবাসীর অভিযোগ
স্থানীয় বাসিন্দারা বলেন
জিরানী টেংগুরী বাজার এলাকায় কিছুদিন ধরে অপরিচিত মানুষের আনাগোনা বেড়ে যায়। রাতে গোপন লেনদেন ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। আজকের ঘটনাটি স্পষ্ট করেছে, এখানে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হতে চাইছে।
স্থানীয়রা আরও বলেন,
বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি। আমরা চাই প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করুক।
এলাকাবাসী মনে করছে এই ঘটনা ভবিষ্যতে অপরাধীরা বাজার এলাকায় প্রবেশের আগে সতর্ক হবে। স্থানীয়রা বলেন,
আমরা সবাই মিলে যদি দায়িত্ব নিই, তাহলে আশুলিয়ার যেকোনো এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব।

No comments found


News Card Generator