ঝর্নাধারা নারী কল্যাণ সংস্থার মাধ্যমে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উর রহমান মহোদয় উপকারভোগী নারী ও শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান বিতরণ করেন। তিনি বলেন, নির্যাতিত ও দুঃস্থ নারী ও শিশুদের স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি জনাব আবু বকর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশ কর্মী এম. রাসেল আহমেদ, ঝর্নাধারা নারী কল্যাণ সংস্থার সভাপতি ঝর্না আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি নির্যাতিত ও দুঃস্থ নারী ও শিশুদের পাশে দাঁড়ানোর এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উপস্থিত সবার কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
No comments found



















