ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় অবৈধ দখল ও ড্রেইনের ওপর স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পৌরসভার সহযোগিতায় এ অভিযান চালান।
অভিযানে দেখা যায়, পৌরসভার রাস্তা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং ড্রেইনের ওপর স্থায়ী অবকাঠামো গড়ে তুলে পানি নিষ্কাশন ও পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত করা হচ্ছে। এতে জনদুর্ভোগ ও পরিবেশগত সমস্যা বাড়ছে।
এ কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।



















