ঝালকাঠিতে নারীদের আত্মপ্রকাশের মঞ্চ ‘অনন্যা’ প্রতিযোগিতা উদ্বোধন..

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
নারীর প্রতিভা বিকাশে ‘অনন্যা ঝালকাঠি' প্রতিযোগীতা শুরু...

আবু জাফর বিশ্বাস,  ঝালকাঠিঃ  নারীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে ঝালকাঠিতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী ‘অনন্যা ঝালকাঠি’ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওসার হোসেন।


আয়োজকরা জানান, ঝালকাঠিতে এই প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে। অডিশন পর্বে এখন পর্যন্ত প্রায় ৪০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন এবং সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ৯ ও ১০ এপ্রিল অডিশন অনুষ্ঠিত হবে। এরপর ১২ এপ্রিল মূল্যায়ন, ১৩ এপ্রিল ফাইনাল রাউন্ড এবং ১৪ এপ্রিল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।


অডিশন পর্বে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী তরুণীরা নিজেদের প্রতিভা, দক্ষতা ও আত্মবিশ্বাস তুলে ধরছেন। আয়োজকদের মতে, নারীদের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ অন্যান্যরা।


প্রতিযোগিতার বিচারক প্যানেলে রয়েছেন তিনজন সহকারী কমিশনার, একজন সাংস্কৃতিক কর্মী ও একজন অভিজ্ঞ বিতার্কিক। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে বিচারক প্যানেল পরিবর্তিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।


জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, নারীরা এখন শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও উদ্যোক্তা খাতে নিজেদের অবস্থান দৃঢ় করছে। এ ধরনের আয়োজন তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শেখার প্রক্রিয়া, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সম্ভাবনা আবিষ্কার করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে।

Комментариев нет


News Card Generator