ঝালকাঠি-১ আসনের ভোটের নথি জব্দের নির্দেশ হাইকোর্টের

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠায় সংশ্লিষ্ট সব নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট.....

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সব নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বুধবার (২২ এপ্রিল) শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবারের মধ্যে ওই আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনসংক্রান্ত সব গুরুত্বপূর্ণ নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।


এ বিষয়ে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী ড. ফয়জুল হক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন। অপরদিকে, ওই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।


আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।


হাইকোর্টের নির্দেশের পর ড. ফয়জুল হক বলেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিষয়ে ন্যায়বিচার পেতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের এ নির্দেশ সুষ্ঠু তদন্তের পথকে আরও সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অন্যদিকে, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে বলে তিনি প্রত্যাশা করেন।

No comments found


News Card Generator