জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

Imran Hossain avatar   
Imran Hossain
জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
****

চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় নগরীতে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহবায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আকবর আলীর সঞ্চলনায় এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ফরিদুল আলম বাহাদুর।

এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব আলহাজ্ব এম মোক্তার আহম্মদ, সিনিয়র যুগ্ন মহাসচিব হাজী নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ছিদ্দিকুর রহমান লিটু, যুগ্ম মহাসচিব আশিকুর রহমান রুবেল, যুগ্ন মহাসচিব মঈনুল ইসলাম খান সায়েক, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসাইন, প্রচার সম্পাদক খালেক মোশারফ লিটন, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতর উপদেষ্টা মোহাম্মদ ইউনুছ, উপদেষ্টা এম এ মালেক, সাবেক সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ফরিদুল আলম বাহাদুর বলেন, 'ঐক্যবদ্ধ দলিল লেখকই পারে দলিল লেখক জাতির কল্যাণ সাধন করতে, অবহেলিত দলিল লেখকদের মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যহত থাকবে। দাবী আদায়ে সারাদেশের দলিল লেখকদের সাথে নিয়ে আগামীতে একসাথে কাজ করার আহবান জানান তিনি।'

সভার ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রেমে শামছুল করিম লিটনকে সভাপতি ও মোহাম্মদ আকবর আলীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator