জবিতে নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি..

Dhahrier Nn avatar   
Dhahrier Nn
****

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাহী সদস্য সাদমান সাম্য ও জাহিদ হাসান।

তারা বলেন, নারী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা যায়, মাতৃত্বকাল একটি নারীর জীবনের অত্যন্ত সংবেদনশীল সময়। এ সময়ে শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে বিশেষ যত্নের প্রয়োজন হয়। ফলে অনেক নারী শিক্ষার্থীর পক্ষে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এর কারণে তারা প্রায়ই একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সেশনজটসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।

এ প্রেক্ষাপটে নারী শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা নিশ্চিত করতে কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব উত্থাপন করেছেন তারা।

No comments found


News Card Generator