close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জাপানফেরত আইটি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েসের ঘোষণা: ভালুকাকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান উপজেলা চেয়ারম্যান প্রার্থী..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার ইঙ্গিত দিয়েছেন জাপানপ্রবাসী মোঃ ইমরুল কায়েস।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় আসন্ন জাতীয় উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার ইঙ্গিত দিয়েছেন জাপানপ্রবাসী মোঃ ইমরুল কায়েস। তিনি নিজেকে একজন উন্নয়নমনস্ক ও পরিকল্পনাভিত্তিক নেতৃত্ব হিসেবে তুলে ধরে ভালুকাকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ ইমরুল কায়েসের জন্ম ১৯৮৮ সালে, ময়মনসিংহের ভালুকায়। তিনি ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে জাপান থেকে আইটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করেন। গত আট বছর ধরে তিনি জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

দীর্ঘদিন জাপানে অবস্থানের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, জাপানিদের কাজের টেকসই পরিকল্পনা, দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনা, দায়িত্ববোধ ও জনগণের প্রতি প্রতিশ্রুতি রক্ষার সংস্কৃতি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এসব অভিজ্ঞতা নিজের জন্মভূমিতে কাজে লাগাতে চান তিনি।
তার ভাষ্য, আমি ভালুকাকে একটি পরিকল্পিত, সুশাসিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে প্রশাসন হবে জবাবদিহিমূলক, উন্নয়ন হবে স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি, এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

ইমরুল কায়েস আরও বলেন, অতীতে অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হয়নি বলে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্ব থাকলে ভালুকাকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সিদ্ধান্ত আপনাদের। আপনারা ঠিক করবেন, ভালুকা উপজেলা কার হাতে তুলে দেবেন।

No comments found


News Card Generator