জামায়াত প্রার্থীর প্রচারণায় বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জামায়াত প্রার্থীর প্রচারণায় বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক..
জামায়াত প্রার্থীর প্রচারণায় বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক..
Over fifty injured in an alleged attack on the Jamaat candidate's campaign in Pabna-4 by supporters of a local BNP leader.

পাবনা, ২৭ ফেব্রুয়ারি (আই নিউজ বিডি): আসন্ন নির্বাচনের আগে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নির্বাচনী সহিংসতা চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের পূর্বনির্ধারিত প্রচারণায় দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এই হামলায় প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলসহ জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এই হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একই আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

জানা যায়, চর গড়াগড়ি আলহাজ্ব মোড়ে জামায়াত প্রার্থীর প্রচারণামূলক বহর পৌঁছানোর পর স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এর দুইদিন আগেই ওই এলাকায় জামায়াতের কর্মীদের মারধর করা হয়েছিল। প্রথম দফার হামলার পর জামায়াত নেতাকর্মীরা ফেরার পথে মৃধাপাড়ায় আবারও হামলার শিকার হন। এসময় অধ্যাপক আবু তালেব মন্ডলের বহনকারী গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার সময় গুলিবর্ষণও হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী। সামান্য আহত হলেও অধ্যাপক আবু তালেব মন্ডলকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। আহত অন্যান্য কর্মীদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল সরাসরি বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দায়ী করে বলেন, "হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে এবং গুলিবর্ষণ করেছে। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন।" অভিযোগের বিষয়ে জানতে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম আব্দুন নুর জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator