ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে- আমতলীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভায় আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ।..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা ।।

ইসলামী অন্দোলন বাংলাদেশের আমীর  ও চরমোনাই পীর  মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  বলেছেন , “ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে বাংলাদেশ কে দৃর্নীতিমুক্ত করা হবে । বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাসী ফুটানোর জন্য যা যা করা দরকার তাই করা হবে । দেশের মানুষ যাতে  স্বাধীন ভাবে চলাচল করতে পারে সে পদক্ষেপ নেয়া হবে ।  
বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ও বরগুনা-২ আসনের প্রার্থী মাওলানা মো: মিজানুর রহমান কাসেমী কে হাত পাখা মার্কার প্রর্থী হিসাবে পরিচয় করিয়ে  দিয়ে তিনি বলেন  “ হাতপাখা মার্কা বিজয়ী হলে বরগুনা জেলাকে মডেল বরগুনা হিসাবে তৈরী করা হবে । শুক্রবার সকাল ১০ টায় আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত হাত পাখার এক   নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরগুনা -১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিইল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ,” বরগুনা-২ আসনের প্রার্থী মো: মিজানুর রহমান কাসেমী , প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, অধ্যাপক আশ্রাব আলী আকন , ইসলামী আন্দোলন  বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী (প্রমুখ) ।

No comments found


News Card Generator