ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ..

M.A Hossain avatar   
M.A Hossain
****

ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে ৭ নং কাটাছরা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার কাটাছরা ইউনিয়নের সারেং স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো: নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আইয়ুব খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিম। 

এছাড়া ফোরামের সদস্য মো: আনোয়ার হোসেন, কাটাছরা ইউনিয়ন যুবদলের আহবায়ক ওহিদুর রহমানসহ কাটাছরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিগন এসময় উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator