ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে ছাত্রদল নেতা সিরাজুম মনি মোস্তাকিম..

স্টাফ রিপোর্টার:: avatar   
স্টাফ রিপোর্টার::
ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে ছাত্রদল নেতা সিরাজুম মনি মোস্তাকিম..
ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে ছাত্রদল নেতা সিরাজুম মনি মোস্তাকিম..
****

স্টাফ রিপোর্টার::

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন


ঈদুল আজহার পর নিজ এলাকার নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতা সিরাজুম মনি মোস্তাকিম।


গতকাল শুক্রবার ৫ই জুন দিনব্যাপী তিনি নিজ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তার আগমনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন সিরাজুম মনি মোস্তাকিম। টানা ৬১ দিন কারাভোগের পর ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পান। তবে মুক্তির পর মায়ের সঙ্গে দেখা করতে নিজ এলাকায় এলে পুনরায় গ্রেপ্তার হন তিনি।

এসময় স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মোস্তাকিম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে মতবিনিময় করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।

No comments found


News Card Generator