ইবিতে কাল থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল প্রতিযোগিতা শুরু..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইবিতে কাল থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল প্রতিযোগিতা শুরু..
ইবিতে কাল থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল প্রতিযোগিতা শুরু..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:


 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ইবি প্রতিনিধি: 
আগামীকাল থেকে শুরু হচ্ছে
ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি)  আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা। আগামীকাল সোমবার (০৪ মে) থেকে বুধবার (৬ মে) চলবে এ প্রতিযোগিতা। 


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক, গেস্ট অফ অনার কুষ্টিয়া জেলা প্রশাসক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল মজিদ উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।


প্রতিযোগিতায় ইসলামী বিশ্বিবদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ মোট ২১ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। 


জানা যায়,অ্যাথলেটিক্স ছেলেদের জন্য ১৯টি  এবং মেয়েদের জন্য ১১টি সেগমেন্টে খেলা থাকবে।  সোমবার (০৪। ) সকাল ৭ টা  থেকে অ্যাথলেটিক্স এবং সকাল ৯ টা থেকে বাস্কেটবল খেলা শুরু হবে। এ তথ্য জানায় ইবির শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার সদস্য সচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator