ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
****

 

ইবি প্রতিনিধি :
“ছিন্ন করবো শোষণের জাল, আনবো মোরা নতুন সকাল” স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। 

ছাত্র ইউনিয়ন ইবি শাখার সভাপতি নূর আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমদ। 

এছাড়াও শাখা ছাত্রদলের সদস্য নূর উদ্দিন, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন, সুমন শেখ, সহ-সেক্রেটারি মনির হোসেন, কোষাধ্যক্ষ রাহাত হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজ, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, স্কুল ছাত্র সম্পাদক মো. সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বশির আহমদ বলেন, ব্যক্তিগত জীবনে নানা দায়িত্বে ব্যস্ত থাকলেও ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্তদের কাছে ২৬ এপ্রিল একটি আবেগঘন দিন। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

সভাপতির বক্তব্যে নূর আলম বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনে ছাত্র ইউনিয়ন সবসময় মানুষের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছে। 

তিনি আরও বলেন, কোটা সংস্কার, ভর্তি ফি হ্রাস এবং বিশ্ববিদ্যালয় সংস্কারসহ শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবিতে ইবি সংসদ ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সংগঠনের সার্বিক অগ্রগতি কামনা করেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator