মাথায় হিজাব আর পরনে শালীন পোশাক পরে ড্রামস, ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বাজিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন তিনি। একদল মানুষ তার এই বহুমুখী প্রতিভাকে সাধুবাদ জানালেও, হিজাব পরে বাদ্যযন্ত্র বাজানো নিয়ে রক্ষণশীল নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করছেন। এই আলোচনা-সমালোচনার মুখে এবার মুখ খুলেছেন সামান্তার বাবা, ছুঁড়ে দিয়েছেন এক প্রকাশ্য চ্যালেঞ্জ।
‘আমাকে দেখে মেয়েরা সাহস জোগাও’
সম্প্রতি নিজের ক্যাম্পাস স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে নজর কাড়েন সামান্তা। সেই পারফরম্যান্সের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই তা ট্রেন্ডিংয়ে রূপ নেয়। সাধারণ ছক ভেঙে হিজাব পরিহিত এক তরুণীর এমন সাবলীল ড্রামস ও ঢোল বাদন অনেক তরুণীর জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা দিয়েছে। এ প্রসঙ্গে সামান্তা গণমাধ্যমকে বলেন, “আমাকে দেখে মেয়েরা সাহস জোগাও। হিজাব কোনো প্রতিবন্ধকতা নয়, বরং শালীনতা বজায় রেখেও নিজের ইচ্ছাশক্তি ও প্রতিভাকে প্রকাশ করা সম্ভব।”

বাবার প্রকাশ্য চ্যালেঞ্জ
সামান্তার এই সাহসী যাত্রায় তার পরিবার, বিশেষ করে তার বাবা শুরু থেকেই বড় অনুপ্রেরণা হিসেবে পাশে আছেন। মেয়ের ড্রাম বাজানো নিয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে সামান্তার বাবা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আপনারা কেউ যদি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে দেখাতে পারেন যে কোনো মেয়ে হিজাব পরে ড্রাম বাজালে গুনাহ হবে, তবে আমাকে জানান। কেউ তা প্রমাণ করতে পারলে আমি বললেই সামান্তা কাল থেকে আর ড্রামস বাজাবে না।” তিনি স্পষ্ট করেন যে, শালীনতা বজায় রেখে যেকোনো সৃষ্টিশীল কাজ করার অধিকার সবার রয়েছে।

নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
সামান্তার ভিডিওটি প্রকাশের পর থেকে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন, নারীদের এভাবে এগিয়ে আসা উচিত এবং হিজাব যে কোনো আধুনিক বা সৃষ্টিশীল কাজের বাধা নয়, সামান্তা তা প্রমাণ করেছেন। অন্যদিকে, প্রথাগত চিন্তার অনেকেই ধর্মীয় রীতিনীতির দোহাই দিয়ে এই সংস্কৃতির বিরোধিতা করছেন। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে সামান্তা ও তার পরিবার তাদের অবস্থানে অনড় এবং নিজের প্রতিভাকে আরও উঁচুতে নিয়ে যেতে চান এই তরুণী।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...