বাগেরহাট প্রতিনিধি
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ গাজীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী এঞ্জেল মৃধা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ শরিফুদ্দৌলা, ইউপি সদস্য আবু মুছা আকুঞ্জি ও শাহানাজ বেগম। এছাড়া বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক রিক্তা বেগম, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন ও মোঃ মোহতাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য ও নির্যাতন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
সভায় আসন্ন আন্তর্জাতিক নারী দিবস ও আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে বৃহৎ পরিসরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ২৯ মার্চ বিকেলে গৌরম্ভা আবাসন প্রকল্পে নাটক “নাগরিকের কথা” প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের সরকারি সেবা সম্পর্কে ধাপে ধাপে অবহিত হওয়া এবং সাধারণ মানুষের মাঝে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করবেন বলে সভায় আলোচনা করা হয়। সমাজের নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়



















