গোপালগঞ্জের মুকসুদপুরে অটোরিকশা চালক শহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
গোপালগঞ্জের মুকসুদপুরে অটোরিকশা চালক শহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল..
গোপালগঞ্জের মুকসুদপুরে অটোরিকশা চালক শহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল..
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:
আঞ্চলিক ভাষায় পড়ুন:

গোপালগঞ্জের মুকসুদপুরে অটোরিকশা চালক শহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলোচিত অটোরিকশা চালক শহিদুল হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলার কমলাপুর ব্রিজের ওপর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়, গত ৬ জুন অটোরিকশা চালক শহিদুল তার অটোরিকশাসহ নিখোঁজ হন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে উপজেলার কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নূর হোসেন মাইকেল এবং একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ জুন বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকা থেকে শহিদুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৯ জুন সিন্দিয়াঘাট এলাকা থেকে তার ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহিদুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, “একজন নিরীহ শ্রমজীবী মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এলাকাবাসীর দাবি, দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator