আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে শুক্রবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে গণসংযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম । তিনি প্রথমে নসিবন্দি নগর, অভিমান্যপুর, জাহিদ নগর, দোষিমনি কাঠাল, হাটখোলা, গোমস্তাপুর বাজার, ভেড়িবাজার নারি সমাবেশ করেন এরপর নয়াদিয়ারি,কয়লাদিয়ার, হোগলা, নেজুমোড়, বিশুক্ষেত্র ও নাচোল উপজেলার খোলসি বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং পরে তিনি বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসরাপ হোসেন আলিম, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল রায়হান, সাবেক সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মারজুক মেম্বার, ইউনিয়ন নির্বাচনি আহবায়ক নেজাম উদ্দিন, বিএনপি নেতা মনিমুল ইসলাম, বিশিষ্ট চাল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, যুবদল সাবেক নেতা কাহাফিল হক পনি, আল আমিন, উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক জিয়াউর ইসলাম, ভেড়িবাজার জাগ্রত একতা সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রনি,বশির মেম্বার, সাদিকুল ইসলাম মেম্বার, প্রমুখ । সভায় বক্তারা বলেন প্রত্যেক নেতা কর্মি দের বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন করতে বলেন।



















