স্টাফ রিপোর্টারঃ মো. হামিদুল ইসলাম
গলাচিপা পটুয়াখালী।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদিতালতলি ইউনিয়নের (উলানিয়া বাজার) রিয়া মনি নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, রিয়া মনি বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর নির্ধারিত সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কেউ রিয়া মনির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে বা তাকে কোথাও দেখে থাকলে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৫৪-৭৬৭৭৫৩ (রিয়ার পরিবার)
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।