গলাচিপায় জেলেদের মাঝে ইলিশা ধরা জাল বিতরণ

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ করা হয়েছে।..

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও জাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নূরুল হক নুর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দউজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসাইন মুন্সি।
এসময় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,  জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগী জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ করা হয়।

Keine Kommentare gefunden


News Card Generator