close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফুলবাড়ী সীমান্ত থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও বিপুল মাদক জব্দ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফুলবাড়ী বিজিবি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান ২৯ বিজিবির অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ছয়টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে একটি বড় মাদক চালানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা ছিল। এ তথ্যের ভিত্তিতে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাকারবারিদের ধরতে সক্রিয়ভাবে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি রাতে মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে বিজিবির টহল দল কৌশলগতভাবে ওত পেতে অবস্থান নেয়।মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার পরদিন, ৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে টহল দল তাদের ঘেরাও করার উদ্যোগ নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ছয়টি মালামাল ভর্তি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া বস্তাগুলো থেকে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়। উদ্ধার করা সব আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সংবাদ ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, নির্বাচনকালীন ছাড়াও যেকোনো পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং অপরাধ প্রতিরোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএসসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

No comments found


News Card Generator