ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর দায়ের করা মামলায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সকল কর্মী ও সমর্থকদের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টে জামিন সংক্রান্ত আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতের আদেশে অভিযুক্ত সকল কর্মী ও সমর্থক জামিন লাভ করেন।
মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা ওই মামলায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের অভিযুক্ত করা হয়। পরবর্তীতে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। শুনানি শেষে মামলার সার্বিক দিক বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
হাইকোর্টের জামিন আদেশের খবরে মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।