এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী কর্ণফুলীর ইমরান..

Imran Hossain avatar   
Imran Hossain
এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী কর্ণফুলীর ইমরান..
এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী কর্ণফুলীর ইমরান..
****

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে যুগ্ম সমন্বয়কারী পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের কৃতিসন্তান সৈয়দ মোহাম্মদ ইমরান।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ১০ জন যুগ্ম সমন্বয়কারী ও ৭ জনকে সদস্য করা হয়।

‎কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন ক্রমে গঠিত সমন্বয় কমিটি আগামী তিন মাসের জন্য গঠিত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‎সদ্য দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ ইমরান এলাকার সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। জুলাই অভ্যূত্থানেও অগ্রণীয় ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব পালন করেছেন। জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামে সংগঠন আরও শক্তিশালী হবে বলে সকলের আশা।

সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, 'আমি এবং আমার পরিবার বিগত ১০ বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছি। সেই কারণে আমাদেরকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। বিভিন্ন সময়ে আমার পরিবারকে টার্গেট করে হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকারও হতে হয়েছে আমাদের। শুধু তাই নয়—আমাদের নিজস্ব বাড়িঘর, যা দীর্ঘদিন ধরে আমরা ভোগদখলে রেখেছিলাম, তা জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা এখনও আইনি ও গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক মতের কারণে নাগরিক অধিকার হরণ কখনোই গ্রহণযোগ্য নয়—আমরা এই বিশ্বাসেই সত্যের পথে অটল আছি।'

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয় কমিটিতে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয়সহ সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Istiakul islam
Istiakul islam 7 months ago
💥✊👏
0 0 Reply
Show more


News Card Generator