এমপি সেলিমুজ্জামান সেলিমের হাত ধরে মুকসুদপুরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম।
উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।রাজু
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
এ কর্মসূচির আওতায় পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, রাসায়নিক সার এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি (এয়ার ফো মেশিন) বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বৃদ্ধি করতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে সরকার সবসময় থাকবে।
বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কার্যক্রমের ফলে কৃষকরা নতুনভাবে উৎসাহিত হবেন এবং পতিত জমি চাষাবাদের আওতায় আসবে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকের আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
এমপি সেলিমুজ্জামান সেলিমের হাত ধরে মুকসুদপুরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন..
No comments found



















