ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে সোমবার (৮ই জুন) উপজেলার গার্ডেন ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট হলরুমে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন। এতে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং খামারের রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক চিলিং সেন্টারের রিজোনাল ম্যানেজার ডা মোঃ আবু বক্কর সিদ্দিক ও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মো. রুবেল হোসেন।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারের লাভজনকতাও উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
দুঁপচাচিয়ায় দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।..
সরাসরি কেনাকাটা করুন
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...
لم يتم العثور على تعليقات